রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন




ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭৫ রোগী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৭:৪৯ pm
ডেঙ্গু পরীক্ষা ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮১ জনে।একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭৫ জন।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৯৩৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯২ হাজার ৫৪৪ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক লাখ ৪৯ হাজার ৫৪৫ জন ভর্তি হয়েছেন।গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৪৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৩ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৩৫ জন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৩২ হাজার ৭৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ হাজার ৪১৮ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৪৩ হাজার ৩৪১ জন।ঢাকাসহ সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন আট হাজার ১৪৯ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় দুই হাজার ৩৯১ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৭৫৮ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD