মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন




ডেঙ্গু রোগী ৩ লাখ ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৮:২৯ pm
dengue Dhaka Medical College Hospital DMCH ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢামেক ক্লিনিক ডেঙ্গু DMC ডেঙ্গু-DMC
file pic

চলতি বছর দেশে তিন লাখ ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩ লাখ ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ১৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো ২০১ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১৫৪৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৪৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৪৪ জন ভর্তি হন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD