রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন




বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে: ত্রাণ উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৪ pm
climate waterlogs waterlog প্লাবন Disaster Flood Safety adb Flood Flooding overflow water rain snow coastal storms storm surges dangerous floodwaters floodwater বন্যা কবলিত পানি প্রবাহ প্রবাহিত পানি জোয়ার ভাটা কৃষি জোয়ার-ভাটা দুর্যোগ বন্যা বন্যার্ত
file pic

বন্যার্তদের জন্য ছাত্র সমন্বয়কদের সংগৃহীত তহবিলের টাকা ব্যাংকে জমা থাকার বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে।

উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন। এছাড়াও বন্যায় ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬৮ জন।

মঙ্গলবার পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহিবলের জন্য ৭৯ কোটি ৫৪ লাখ ৭ হাজার ৭২২ টাকা জমা পড়েছে বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD