শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন




দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে তিন দেশের সামুদ্রিক মহড়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৮ am
International Volunteer Day IVD এনজিও বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস আইভিডি Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone ঘূর্ণিঝড় দক্ষিণ-চীন-সাগর
file pic

ফিলিপাইন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সশস্ত্র বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে ম্যানিলার অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সামুদ্রিক মহড়া পরিচালনা করেছে। ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের বরাত দিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) এ খবর দিয়েছে রয়টার্স।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই মহড়ার লক্ষ্য প্রতিরক্ষা কৌশল, কৌশল এবং পদ্ধতির আন্তঃকার্যক্ষমতাকে শক্তিশালী করা।

স্কারবোরো শোল ইস্যুতে বুধবার আবারও বিবাদে জড়িয়ে পড়ে চীন ও ফিলিপাইন। এ নিয়ে বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একদিন দিন পর আজ শুক্রবার বিরোধপূর্ণ অঞ্চলে এ মহড়ার খবর জানা গেল।

এর আগে জুনে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের নৌবাহিনীর অংশগ্রহণে দক্ষিণ চীন সাগরে দুই দিনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া এর আগে এপ্রিলে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয় ফিলিপাইন।

স্কারবোরো শোল ইস্যুতে চীন ও ফিলিপাইনের বিরোধ নতুন নয়। শুধু চলতি বছর বেইজিংয়ের বিরুদ্ধে ৬০তম বার কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ম্যানিলা। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে, ২০২২ সালে প্রেসিডেন্ট ফারডিন্যান্ড মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ১৯৩তম।

স্কারবোরো শোলসহ দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ শতাংশে নিজেদের সার্বভৌমত্ব দাবি করে থাকে চীন। এই ইস্যুতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের বিবাদ রয়েছে। ফিলিপাইনসহ অন্যান্য প্রতিবেশীদের দাবি, সমুদ্রে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলেও হস্তক্ষেপ করছে চীন।

তেলের বিশাল ভাণ্ডার, গ্যাসের মজুদ এবং মৎস্যসম্পদ দক্ষিণ চীন সাগরকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। চীনের অর্থনৈতিক উত্থান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব রক্ষার প্রতিযোগিতা দক্ষিণ চীন সাগরে এক বহুমুখী ক্ষমতার লড়াইকে উসকে দিয়েছে। অন্যদিকে এই অঞ্চলের অন্যান্য দেশ; যেমন—ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানও এই সংকটের সঙ্গে জড়িত।

দক্ষিণ চীন সাগর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি চীনের সামুদ্রিক বাণিজ্যের একটি প্রধান রুট এবং তাদের ‘মেরিটাইম সিল্ক রোড’ উদ্যোগের কেন্দ্রীয় উপাদান। চীন দাবি করে যে দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ শতাংশ তার সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত, যা তাদের ‘নাইন-ড্যাশ লাইন’ মানচিত্রে প্রতিফলিত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD