বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন




কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৮:৪৭ pm
KUET Khulna University of Engineering & Technology KUET খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট
file pic

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় কুয়েটের অনশনরত শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে তাদের শাস্তি মওকুফের সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।

বুধবার (২৩ এপ্রিল) সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD