মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন




কোরআন-হাদিসের আলোকে মু’মিনের চরিত্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৫:২৭ pm
ইবাদত আশুরা Moon National Moon sighting committee meets জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ইসলাম ইদ ঈদ চাঁদ চাদ আশুরা
file pic

হাসান আল-বাসরী (রহ.) বলেছেন, নিশ্চয়ই মু’মিনের চরিত্রের মধ্যে রয়েছে:

– দ্বীনের ব্যাপারে শক্ততা।

– কোমলতা সহকারে দৃঢ়তা।

– নিশ্চিত বিশ্বাস সহ ঈমান।

– জ্ঞানের প্রতি আগ্রহ।

– সহানুভূতির সঙ্গে বোঝাপড়া।

– ইবাদতে মধ্যপন্থা।

– প্রচেষ্টার সঙ্গে দয়া।

– যিনি চায়, তাকে দান করা।

– যাকে সে ঘৃণা করে, তাকে অন্যায় না করা।

– যাকে সে ভালোবাসে, তার কারণে গোনাহ না করা (অর্থাৎ ভালোবাসার কারণে হারাম কাজে লিপ্ত না হওয়া)।

– বিপর্যয়ের সময় আত্মমর্যাদাশীল থাকা।

– সুসময় হলে শোকরগুজার থাকা।

– যা আছে তাতে সন্তুষ্ট থাকা।

– কথা বললে বোঝানোর জন্য বলা।

– সতর্কতার কারণে নীরব থাকা।

– সত্যকে স্বীকৃতি দেওয়া এবং তাতে সাক্ষ্য দেওয়া।

[উৎস: জামি’ বায়ানুল ইলম (৬২২)]

শায়খুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রহ.) বলেছেন:
মু’মিনগণ মানুষকে উৎসাহ দেন—

– যারা সম্পর্ক ছিন্ন করেছে, তাদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে।

– যারা কিছু দেয় না, তাদেরকে দান করতে।

– যারা জুলুম করেছে, তাদেরকে ক্ষমা করতে।

– পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে।

– আত্মীয়তার বন্ধন বজায় রাখতে।

– প্রতিবেশীদের প্রতি সদয় হতে।

– এতিম, মুসাফির ও গরিবদের প্রতি দয়া করতে এবং খাদেমদের প্রতি কোমল আচরণ করতে।

– অহংকার, গর্ব ও সীমালঙ্ঘন থেকে বিরত থাকতে।

– অন্যদের উপর নিজেকে শ্রেষ্ঠ ভাবা (যথার্থ হোক বা অযথার্থ), তা থেকে বিরত রাখতে।

– উত্তম আখলাক অবলম্বনের নির্দেশ দেন এবং তুচ্ছ বিষয়গুলো থেকে বিরত রাখেন।

– তারা যা কিছু বলেন বা করেন, এসব গুণাবলি ও অন্যান্য শিক্ষার সবকিছুতেই তারা কুরআন ও সুন্নাহর অনুসরণ করে।

তাদের পথই ইসলাম ধর্ম, যা আল্লাহ তা’আলা মুহাম্মাদ (সা.)-কে দিয়ে পাঠিয়েছেন।

[উৎস: আল-‘আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ; ভলিউম: ১, পৃষ্ঠা: ৭১]

IFM desk




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD