মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন




মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, আবেদন করতে পারবেন যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:৫৭ pm
Madrasa মাদ্রাসা madrasah education board madrasa মাদ্রাসা মাদরাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড পাস হার madrasah education board madrasa মাদ্রাসা মাদরাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড
file pic

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মঙ্গলবার (২ জুন) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা ও বিবরণ সরকার নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে বদলির আবেদন আহ্বান করা হবে।

সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম সম্পন্ন হবে।

আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়াও পারিবারিক সুবিধার্থে দেশের যেকোনো জেলায় বদলির আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন?

বদলির আবেদন কেবল সমমান বা সমস্তরের মাদরাসায় এবং সমপদে করা যাবে। প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বা শিক্ষিকা বদলির আবেদনের যোগ্য হবেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, একজন শিক্ষক তার কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। বদলি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শর্ত, যোগ্যতা ও আবেদন পদ্ধতি নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে।

আগ্রহী শিক্ষক-শিক্ষিকারা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালা থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD