বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন




রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ৫:১৩ pm
ru Rajshahi University রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি
file pic

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় সিনেট ভবনে এ ঘোষণা করা করা হয়। নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

এর আগে বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনী তফসিল আগামী ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই সঙ্গে রাবির ওয়েবসাইটে ওই ঘোষণার পরে তফসিল পাওয়া যাবে।

নির্বাচন যথাসময়ে বাস্তবায়ন সম্ভব হবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, আমরা তফশিল ঘোষণার আগে সকল স্টেকহোল্ডারের সাথে বসে আলোচনা করেছি। আমরা আত্মবিশ্বাসী, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন, কমিশনার অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক এফ নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক আমিনুল হক এবং অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাকসু নির্বাচনের জন্য পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। ওই রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত ছিল। এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD