মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন




শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১১:৫৪ am
বিক্ষোভ আন্দোলন 7 colage সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ 7 college সাত ৭ কলেজ ঢাবি shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও
file pic

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিন বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো-

১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডেশনের আওতায় আনতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD