মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন




সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৭ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ি যেমন- অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা শিক্ষার্থী নন বা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন, তাদের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তিতে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD