মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন




উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ভোট দিলেন মোদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৭ am
Shri Narendra Modi Narendra Damodardas Modi Prime Minister of India ভারত ভারতের ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি মোদী नरेंद्र दामोदर दास मोदी নরেন্দ্র মোদি
file pic

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সাড়ে ১০টায়) ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের প্রথম ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবার মুখোমুখি দাঁড়িয়ে। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।

বিআরএস, বিজেডি এবং শিরোমণি অকালি দলের মতো অনেক রাজনৈতিক দল এই

ভোটদান থেকে বিরত আছে। তবে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয়ের সম্ভাবনা স্পষ্টভাবে বেশি বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শুরু হবে এবং ফলাফল রাতেই ঘোষণা করা হবে।

এর আগে গত জুলাইয়ে স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়। এনডিএ এরপর দ্রুত প্রার্থী ঘোষণা করে—অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। দলীয় কৌশল ছিল দক্ষিণ ভারতের একজন পরিচিত মুখকে সামনে আনা।

প্রতিপক্ষও সময় নষ্ট করেনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে একক প্রার্থী ঘোষণা হয়—বি. সুদর্শন রেড্ডি। বিচারপতি হিসেবে তার ক্যারিয়ার যেমন সমৃদ্ধ, তেমনি তিনি অন্ধ্রের ভূমিপুত্র। বিরোধীদের কাছে তিনি ‘ক্লিন ইমেজ’–এর প্রতীক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD