মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন




গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৪ am
gaza-গাজা ইসরাইল গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা file pic
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৮টি মৃতদেহ, যার মধ্যে দুটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ২০০ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ১৪ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। এতে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৯ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১ জনে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুই ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। তাদের মধ্যে একটি শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে, যার মধ্যে ১৪৩টি শিশু।

মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্ভিক্ষ অঞ্চল’ হিসেবে ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮টি শিশু রয়েছে।

গত ২ মার্চ থকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যার ফলে উপত্যকাটির ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় নতুন করে হামলা শুরু করার পর অন্তত ১২ হাজার ২০৬ ফিলিস্তিনি নিহত এবং ৫২ হাজার ১৮ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া গাজায় যুদ্ধের দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD