সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন




বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১১ pm
canada bangladesh flag Canada কানাডা বাংলাদেশ পতাকা
file pic

নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কানাডা। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক ‘হলুদ চিহ্ন’ এবং পার্বত্য এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞাস্বরূপ ‘লাল চিহ্ন’ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। পাশাপাশি সারাদেশেই সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং হরতাল-অবরোধ পরিস্থিতি মাথায় রেখে সতর্ক থাকতে হবে। যে কোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার আগাম সতর্কবার্তা নাও পাওয়া যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD