সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন




ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১৮ am
CYCLONE MOCHA ghurnijhor সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cycloneটর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone বজ্রপাত ঘূর্ণিঝড়
file pic

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’। ঝড়ের আশঙ্কায় উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন। ফিলিপাইন ও তাইওয়ানের দিকে এগিয়ে আসছে সুপার এ টাইফুনটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই সুপার টাইফুনটি অত্যন্ত দ্রুত এগিয়ে আসছে। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি ফিলিপাইনের কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। দেশটিতে টাইফুনটি ‘নান্দো’ নামে পরিচিত।

রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ২৩০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে।

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে তাইওয়ান জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় হাউলিয়েন এলাকা থেকে অন্তত ৩০০ জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে টাইফুনের গতিপথের ওপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।

তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে, আজ রাতে একটি স্থল টাইফুন সতর্কতা জারি করা হতে পারে এবং কাল (২২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে টাইফুনটি উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে বলেন, সুপার টাইফুনের প্রভাবে লুজন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। তিনি জানান, আজ রাত থেকেই এর প্রভাব শুরু হবে এবং কাল সকাল ৮টার দিকে এটি সবচেয়ে বেশি তীব্রতা নিয়ে আঘাত হানবে।

এই টাইফুনের প্রভাবে রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। যেখানে দুর্নীতিবিরোধী এক বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD