মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন




নির্বাচনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৭ pm
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার
file pic

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে। বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন।

এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD