ঢাকার ব্যস্ততা আর ভিড়ের মাঝে একটু খোলা বাতাস, প্রকৃতির ছোঁয়া আর ভিন্ন পরিবেশ খুঁজতে চাইলে সবচেয়ে কাছের ও জনপ্রিয় গন্তব্য হলো পূর্বাচল ৩০০ ফিট এলাকা। রাজধানী থেকে সহজে যাওয়া যায়, তাই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ছুটির দিনে এখানে ঘুরে আসেন অনেকেই। বিস্তীর্ণ রাস্তা, সবুজ বনাঞ্চল, লেক, শিশুদের খেলার মাঠ, স্থানীয় খাবার আর আড্ডার স্পট – সব মিলিয়ে পূর্বাচল ৩০০ ফিট এখন তরুণ থেকে পরিবার সবার কাছেই আকর্ষণীয়।
পূর্বাচলে মিনি বান্দরবান – বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশ
ঢাকার এতো কাছেই এতটা বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশ অনেককেই বিস্মিত করে। ৩০০ ফিট এলাকার দুইপাশে রয়েছে সবুজ গাছপালা, খোলা মাঠ আর প্রাকৃতিক দৃশ্য। সকালে হাঁটাহাঁটি কিংবা সন্ধ্যায় সূর্যাস্ত উপভোগ করার জন্য এই পরিবেশ নিখুঁত। যারা প্রকৃতিপ্রেমী, তারা ক্যামেরা নিয়ে এখানে ছবি তুলতে আসেন প্রায়ই। দেখে মনে হবে আপনাকে হয়তো বান্দরবানের কোনো পাহাড় বা সবুজ হাতছানি দিচ্ছে। একবারের জন্যও মনে হবে না এটা ঢাকা শহর। আপনি যদি এসব স্পটের স্মৃতি ধরে রাখতে চান তাহলে স্মার্টফোনে থাকা ৫০ মেগাপিক্সেলের সনি সেন্সর মেইন ক্যামেরা প্রতিটি মুহূর্তকে মুহূর্তেই চমৎকার করে তোলবে।
পূর্বাচল লেক – প্রকৃতির নীল আয়না
পূর্বাচল লেক এখন অন্যতম আকর্ষণীয় স্পট। বিকেলে এখানে নৌকা ভ্রমণ কিংবা শুধু লেকের ধারে বসে থাকার আনন্দই আলাদা। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল কিংবা গ্রীষ্মের বিকেল – লেকের দৃশ্য পর্যটকদের মন ভরিয়ে দেয়। পরিবার নিয়ে ঘুরতে এলে বাচ্চাদের খেলাধুলা আর বড়দের আড্ডার জন্য এটি দারুণ জায়গা। হাতের স্মার্টফোনটা যদি হয় ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । তাই ভ্রমণ গল্প হবে আরো সুন্দর এবং গোছানো।
শিশুদের খেলার জায়গা – ছোটদের আনন্দভূমি
পূর্বাচলের বিভিন্ন পয়েন্টে এখন তৈরি হয়েছে শিশুদের খেলার জায়গা। দোলনা, স্লাইড আর খোলা মাঠে শিশুরা ঘণ্টার পর ঘণ্টা মেতে থাকতে পারে। তাই পরিবার নিয়ে একদিনের ভ্রমণে বাবা-মায়েরা নিশ্চিন্তে বাচ্চাদের আনন্দ দিতে পারেন।
হেলিপ্যাড – খোলা আকাশের নিচে আড্ডা
৩০০ ফিট এলাকায় অবস্থিত বিশাল হেলিপ্যাড এখন পর্যটকদের কাছে আড্ডার অন্যতম স্থান। খোলা জায়গায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ছবি তোলা কিংবা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকা – সবকিছুর জন্যই এটি আদর্শ। সন্ধ্যার পর এখানে তরুণদের ভিড় বেড়ে যায়।
রাস্তা – বাইক রাইড ও লং ড্রাইভের স্বর্গ
৩০০ ফিট এলাকার অন্যতম আকর্ষণ হলো এর প্রশস্ত রাস্তা। বাইকার ও লং ড্রাইভপ্রেমীদের জন্য এটি স্বর্গরাজ্য। ভোরে কিংবা রাতে যখন যানজট থাকে না, তখন এই সড়কে গাড়ি চালানো বা বাইক চালানোর অভিজ্ঞতা সত্যিই অনন্য। অনেকেই শুধু লং ড্রাইভের আনন্দ নিতে এখানে আসেন।
হরদিবাজার – প্রাণবন্ত আড্ডার কেন্দ্র
পূর্বাচল ঘুরে দেখার শুরু করতে পারেন হরদিবাজার থেকে। এখানে রয়েছে স্থানীয় চায়ের দোকান, ছোটখাটো রেস্টুরেন্ট আর বিভিন্ন স্টল। সন্ধ্যায় বাজার ঘিরে ভিড় জমে যায়, তরুণদের আড্ডা আর পরিবারগুলোর হাঁটাহাঁটিতে। চায়ের কাপে চুমুক দিতে দিতে বন্ধুদের সঙ্গে গল্প কিংবা লেকের ধারে হাঁটাহাঁটি – দুটোই এখানে একসঙ্গে উপভোগ করা যায়।
চায়ের দোকান আর হাঁসের মাংস ও চাপড়ি পিঠা – স্বাদের ভিন্নতা
পূর্বাচলের প্রতিটি মোড়ে ছোট-বড় চায়ের দোকান আছে। সাধারণ এক কাপ চা এখানে হয়ে ওঠে অসাধারণ, যখন সেটি খাওয়া হয় খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে। শীতকালে ধোঁয়া ওঠা চা আর ভাজাপোড়ার স্বাদ ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। পূর্বাচল ঘুরে আসলে অবশ্যই চেষ্টা করতে হবে স্থানীয় খাবার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো হাঁসের মাংস এবং গ্রামীণ স্বাদের চাপড়ি পিঠা। হাঁসের মাংস ভাত বা পরোটার সঙ্গে খাওয়া যায়, আর চাপড়ি পিঠা মিষ্টি খাবারের দারুণ আইটেম। রাস্তার পাশের দোকানগুলোতেই এগুলো সহজেই পাওয়া যায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাটালেন সময় কিন্তু লো লাইটে ছবি তুলবেন কিভাবে, স্মৃতিবন্দী করাটা মুশকিল নিশ্চয় আপনি ভাবছেন। এই ডিভাইছে আছে থার্ড জেনারেশন এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, আপনার ছবিকে আরো উজ্জ্বল করে তুলবে।
আড্ডা ও ছবি তোলার স্বর্গরাজ্য এবং উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ
ঢাকার ভিড় ও ধুলো–কোলাহল থেকে মুক্তি চাইলে ৩০০ ফিট হলো নিখুঁত জায়গা। এখানকার খোলা আকাশ, বাতাস এবং রাস্তার পাশের বিশাল সবুজ জমি আপনাকে দেবে ভিন্নরকম এক প্রশান্তি। অনেকেই এখানে বিকেলে বসে সূর্যাস্ত উপভোগ করেন, আবার কেউ কেউ গ্রুপ ফটোসেশনের জন্য আসেন। তরুণদের কাছে পূর্বাচল ৩০০ ফিট মানেই আড্ডা, সেলফি আর ফটোগ্রাফি। এখানে প্রায়ই দেখা যায় ফটোশুট, প্রি-ওয়েডিং শুট বা গ্রুপ ফটোসেশনের আয়োজন। খোলা জায়গা ও আলোকিত সড়ক আপনার ভ্রমণকে দেবে অন্য রকম রঙ।
কেন ঘুরে আসবেন?
পূর্বাচল ৩০০ ফিট হলো ঢাকার কাছাকাছি এক আধুনিক বিনোদন এলাকা। এখানে নেই অতিরিক্ত যানজট, আছে খোলা বাতাস আর সাজানো পরিবেশ। পরিবার, বন্ধু বা প্রিয়জন নিয়ে একদিনে ঘুরে আসার জন্য এটি আদর্শ গন্তব্য। এখানে আপনি পাবেন একদিকে আধুনিক ক্যাফে কালচার, অন্যদিকে উন্মুক্ত প্রকৃতির সৌন্দর্য – দুইয়ের সমন্বয়ে এক অনন্য অভিজ্ঞতা।
পূর্বাচল ৩০০ ফিট শুধু একটি রাস্তা নয়, এটি এখন ঢাকার কাছেই একটি পূর্ণাঙ্গ ভ্রমণ এলাকা। বাজার, লেক, শিশুদের খেলার মাঠ, হেলিপ্যাড, বনাঞ্চল, রাস্তা আর স্থানীয় খাবারের সমন্বয়ে একদিনের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। তাই ছুটির দিনে একঘেয়েমি কাটাতে চাইলে চলে যান পূর্বাচল ৩০০ ফিটে, যেখানে প্রকৃতি, আড্ডা আর খাবার সবকিছুর স্বাদ পাবেন একসঙ্গে। আর সারাদিনের ভ্রমণ গল্প ক্যামেরাবন্দী করতে গিয়ে ২৫৬ জিবি স্টোরেজ, ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকায় ভ্রমণের সব আনন্দ ঘরে ফেরা পর্যন্ত জীবন্ত থাকবে ভিভো ভি৬০ লাইটে।