বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন




আগস্টের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১:০৭ pm
মালয়েশিয়া petronas twin towers kuala lumpur malaysia মালয়েশিয়া
file pic

আগস্টের মধ্যে আবারও মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটা জানান তারা।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় তারা জানান, নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩ মাসে দেশটির মানবসম্পদ মন্ত্রী, মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।ভিডিও সংবাদ

সভায় জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করবে। সেই সঙ্গে দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতেও গুরুত্ব দেয়া হবে। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সুযোগে কোনো প্রতারক বা দালাল চক্রের ফাঁদে পা না দিতেও বাংলাদেশি কর্মীদের সতর্ক করা হয়।

মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও কম খরচের বিষয়টি প্রাধান্য দেয়া হবে জানিয়ে মতবিনিময় সভায় বলা হয়, অতীতে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD