সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন




আজ একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ১০:১১ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একইভাবে দেওয়া হবে।

হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরাইলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরাইলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

ইসরাইল জিম্মিদের বুঝে পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরাইলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। এই ২৫০ জনের সঙ্গে আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব, যাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরাইলি সেনারা।

গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD