বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন




যেসব এলাকায় গ্যাস থাকবে না রাত ১০টা পর্যন্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ৭:৫৫ pm
gas stove গ্যাস চুলা
file pic

সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত রাজধানীর উত্তরাসহ বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেড আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী গাজীপুরের সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা উত্তরা, উত্তর খান ও দক্ষিণ খান এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD