শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন




পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ ১২:৪৩ pm
Kolkata Calcutta West Bengal state India কলকাতা কোলকাতা কলিকাতা পশ্চিমবঙ্গ ভারত Kolkata-City
file pic

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের আয়োজন করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা।

স্থানীয় সময় শনিবার বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। গভর্নর আর এন রবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হলেন তিনি।

এর আগে হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদি। এছাড়া ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সকালেই কলকাতায় পৌঁছান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঞ্চে ছিলেন— বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী, চিরাগ পাসোয়ান, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সকাল থেকেই দলে দলে ব্রিগেডে জড়ো হতে থাকেন বিজেপির নেতাকর্মীরা।

সূত্র: আনন্দবাজার




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD