বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন




সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৪:৫১ pm
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদিমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার পূর্ব আমঝোল গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে সীমান্তের নদীতে মাছ ধরতে যান খাদিমুলসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ সময় ভারতীয় পাগলিমারি বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের দিকে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ৭৮ বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা তদন্ত করে জানতে চেয়েছে।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, নিহত খাদেমুলের মাথায় গুলির চিহ্ন রয়েছে। মরদেহ বিজিবির বনচৌকি ক্যাম্পে রয়েছে। মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখন পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নিজেদের মতো নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD