বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন




ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির খুব ভালো সম্ভাবনা আছে: ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১০:৪৯ am
iran-usa-ইরান-যুক্তরাষ্ট্র
file pic

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ দিতেই ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত করেছে বলেও দাবি করেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতারা ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, যাতে মঙ্গলবারের (১৯ মে) নির্ধারিত সামরিক হামলা পিছিয়ে দিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হয়।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাতেও প্রস্তুত রয়েছে।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘তাদের মধ্যে সমাধানে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি বোমা হামলা ছাড়াই বিষয়টির সমাধান করা যায়, তাহলে আমি খুবই খুশি হব। ‘

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। পালটা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। মাঝেমধ্যে বিচ্ছিন্ন হামলা হলেও সেটি মোটামুটি বহাল রয়েছে। তবে আলোচনা অচলাবস্থায় থাকায় বারবার তেহরানে হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে ইরান আবারও প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD