শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন




নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান ট্রাম্পের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:৪৫ am
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু
file pic

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে এক ফোনালাপে নেতানিয়াহুকে এ আহ্বান জানান ট্রাম্প।

মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি হতে পারে।

অ্যাক্সিওস বলছে, ট্রাম্প সম্ভাব্য চুক্তিটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, চলমান সংঘাতের অবসান ঘটানোর সময় এসেছে।

ওই কর্মকর্তা জানান, ফোনালাপের সময় নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন যে, তেহরানের সঙ্গে চুক্তির পথে এগোতে ওয়াশিংটনকে তিনি বাধা দিতে পারবেন না।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। দুই দেশ সমঝোতা চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।

প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD