শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন




বায়ুদূষণে ঢাকা তৃতীয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:২৪ pm
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution air
file pic

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে ঢাকার নাম প্রকাশ করা হয়।রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪১ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯১। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।এ ছাড়া তালিকায় ২৪৮ স্কোর নিয়ে প্রথম অবস্থানে পাকিস্তানের লাহর। ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। স্কোর ১৪১ নিয়ে চতুর্থ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD