সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন




ওমরাহ: বয়স্কদের জন্য ইলেক্ট্রিক গাড়ি চালু করছে সৌদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৮:৪৮ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj ইলেক্ট্রিক গাড়ি electric vehicle
file pic

বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ পালনকারীদের জন্য প্রায় ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় এই ওমরাহকারীরা যাতে সমস্যার সম্মুখীন না হন, সেজন্য এই পদেক্ষপ নিয়েছে দেশটি।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহপালনকারী ও দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করেছে।

কর্তৃপক্ষ বলেছে, বয়স্ক ‍ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৪ ঘণ্টা ইলেক্ট্রিক গাড়ি সরবরাহ করা হবে। চলাচলে সমস্যা রয়েছে এমন লোকজনের ওমরাহর প্রয়োজনীয় আচার সহজে সম্পাদন করতে সহায়তা করবে এই পদক্ষেপ।

অ্যারাবিয়ান বিজনেস বলছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ব্যবহারের জন্য ৯ হাজারের বেশি ইলেক্ট্রিক গাড়ি রয়েছে। তানাকল (পরিবহন) নামের একটি অ্যাপের মাধ্যমে এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। আর অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ ও টিকিট বিক্রির স্থানের ভিড়ও এড়ানো যাবে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলেছে, পবিত্র দুই মসজিদে মানুষের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্মার্ট অ্যাপ ও রোবটের মতো উচ্চ-প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক মাসে ওমরাহ পালনকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে পর্যটক ভিসায় সৌদিতে গিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের সুবিধাও চালু করেছে দেশটি। এমনকি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারতও করতে পারবেন পর্যটকরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD