সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন




রমজানে ওমরাহর জন্য নিবন্ধন করেছেন ৮ লাখ মুসলিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১১:০৬ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম kaba macca makka ওমরাহ
file pic

চলতি বছর রমজান মাসে ওমরাহ করার জন্য নিজের নাম নিবন্ধন করেছেন প্রায় ৮ লাখ বিদেশি মুসল্লি। বিদেশি হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকারের পরিচালিত অ্যাপ নুসুকে তারা এই নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন।

সৌদির টেলিভিশন আল এখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি আবদুল রহমান শামস। সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, ‘রমজান মাসে ওমরাহ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৮ লাখ বিদেশি যাত্রী নিজেদের নাম নুসুক প্ল্যাটফরমে নিবন্ধন করেছেন। আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।’

বিদেশি মুসল্লিদের হজ ও ওমরাহ পালনের জন্য নুসুক নামের অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। নিজেদের নাম নিবন্ধনের পাশাপাশি হজ ও ওমরাহযাত্রীদের জন্য সরকারের নির্দিষ্ট করা বিভিন্ন প্যাকেজ গ্রহণ করার ক্ষেত্রেও এই অ্যাপটি ব্যবহার করতে হয় যাত্রীদেরকে।

সৌদির বর্তমান প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার ওমরাহ ও হজকে কেন্দ্র করে দেশটির পর্যটন খাতকেও সম্প্রসারিত করতে চাইছে। এ কারণে গত বছর ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ দিন।

চলতি বছরের ওমরাহ মৌসুম থাকবে জুলাই মাস পর্যন্ত। এই সময়সীমার মধ্যে অন্তত ৯০ লাখ বিদেশি যাত্রী ওমরাহ পালনের জন্য সৌদি আরব আসবেন বলে দেশটির সরকার আশা করছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন আবদুল রহমান শামস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD