রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন




হজযাত্রীদের বিমানভাড়া কমানোর নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৮:৫৭ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ
file pic

চলতি বছর হজ যাত্রীদের খরচ নিয়ে নানা সমালোচনার মধ্যে হাইকোর্টের নির্দেশনার পর এবার বিমানভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এবছর প্রত্যেক হজযাত্রীর বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়। এতে হজের খরচ অনেক বেড়ে যাওয়ায় নানা সমালোচনা শুরু হয়। এছাড়া চার ধাপে সময় বাড়ানোর পরও হজের চূড়ান্ত নিবন্ধনের ক্ষেত্রে কোটা পূরণ হয়নি।

গত মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট। এরপর ধর্ম মন্ত্রণালয় বিমানভাড়া কমানোর নির্দেশনা দিলো।হাইকোর্টের আদেশের পর গত বুধবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর বিষয়ে সুপারিশ করা হয়।এদিকে কোটা পূরণ না হওয়ায় হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD