ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ন বাধ্যতামূলক ইবাদাত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে। মহান আল্লাহ রাব্বুল আলামীন মুসলমানদের জন্য যাকাত আদায় করা ফরজ তথা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে ঘোষণা করেছেন।
পবিত্র কুরআনের সূরাহ বাকারায় বলা হয়েছে, তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। (আয়াত : ৪৩)।
যাকাত শব্দের মূল আভিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ও প্রশংসা। যাকাত হচ্ছে বরকত, পরিমাণে বৃদ্ধি পাওয়া, প্রবৃদ্ধি লাভ, পবিত্রতা ও পরিচ্ছন্নতা ও সুসংবদ্ধতা।
ইসলাম ধর্মের বিধান মোতাবেক দরিদ্র মুসলিমদের কল্যাণার্থে ধনী মুসলমানদের জন্য ধন-সম্পদ দান করার অবশ্যপালনীয় ধর্মীয় কর্তব্য আরোপিত হয়েছে। এরূপ অবশ্যপালনীয় কর্তব্যই যাকাত।
যাকাত সম্পর্কে বিস্তারিত জানতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর ওয়েবসাইট থেকে “যাকাতের বিধিবিধান” বইটি পড়তে পারেন অথবা কল করতে পারেন ০১৭৮৩৫৫৮৮৩৩ নম্বরে সিজেডএম এর ওয়েবসাইট / এন্ড্রয়েড অ্যাপ / ব্যাঙ্ক একাউন্ট ট্রান্সফার / একদেশ অ্যাপ এর মাধ্যমে আপনার যাকাত, সদাকাহ, অনুদান প্রদান করতে পারেন।
সিজেডএম এর ব্যাংক হিসাব নং: ০৩৯১২১০০০১৭৫৬৮, এক্সিম ব্যাংক, হেড অফিস কর্পোরেট শাখা, গুলশান-১, ঢাকা
সিজেডএম এর বিকাশ বিকাশ, নগদ, রকেট, উপায় ও ট্যাপ এর মোবাইল একাউন্ট: ০১৭২৯ ২৯৬ ২৯৬ (মার্চেন্ট একাউন্ট)
সূত্র: সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)