রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন




কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া তাকরীমকে নিয়ে আজহারি যা বললেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৬:২০ pm
Quran কোরআন কুরআন তিলাওয়াত আন্তর্জাতিক কেরাত ক্বিরাত সম্মেলন Hafez Saleh Ahmad Takreem হাফেজ সালেহ আহমাদ তাকরিম International Qirat conference in the capital Dhaka
file pic

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন তিনি। তাকরীমের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল সবুজের বিশ্ববিজয়। দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমাদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD