রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন




হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৯:৩১ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ
file pic

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজের উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সাথে চুক্তি মতে এবছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD