বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন




ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন রাজ-পরীমণি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৬:৪২ pm
Sariful Razz actor পরীমণি শরিফুল রাজ পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি porimoni
file pic

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে নায়িকা সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। রাজের ফেসবুক প্রোফাইল থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আকার-ইঙ্গিতে অভিনেত্রী পরীমণিকে দোষারোপ করেছেন সুনেরাহ। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি।

তিনি বলেন, রাজের আইডি থেকে কে পোস্ট করেছে সেটা আমি কিভাবে জানবো? এটার তার (রাজ) ব্যক্তিগত বিষয়। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি। এ প্রসঙ্গে রাজ মানবজমিনকে বলেন, এগুলো কিভাবে কি হচ্ছে আমি জানি না। আমার ফেসবুক আইডি থেকে এমন কিছু আপলোড করিনি। আইডি হ্যাক হয়েছে কিনা তা এখনো জানি না। প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামালের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে।

রাজের ফেসবুক প্রোফাইল থেকে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আকার-ইঙ্গিতে আলোচিত অভিনেত্রী পরীমণিকে দোষারোপ করেছেন সুনেরাহ।

রাজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে সোমবার (২৯ মে) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ভেরিফায়েড প্রোফাইলে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সুনেরাহ। সেখানেই তিনি আকার-ইঙ্গিতে দোষারোপ করলেন রাজের স্ত্রী পরীমণিকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD