মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন




একজন ব্যক্তির ওপর হজ ফরজ হয় কখন?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জুন, ২০২৩ ৭:৪৬ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

ঢাকা থেকে মিশু জানতে চেয়েছেন, একজন ব্যক্তির ওপর হজ ফরজ হয় কখন?

উত্তর: ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি নিত্যপ্রয়োজন মিটিয়ে তার অতিরিক্ত অর্থ থাকে, তাহলে হজ ফরজ। যেমন; আপনার প্রয়োজন মেটানোর পর বাড়ি থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া, আবার বাড়ি ফিরে আসার পর্যাপ্ত সামর্থ্য থাকে, তাহলেই আপনার ওপর হজ ফরজ।

আপনার কাছে হজে যাওয়ার মতো অর্থ থেকেও যদি আপনি হজ না আদায় করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থেকেও হজ আদায় না করলে যতক্ষণ আপনি দেরি করবেন, ততক্ষণ আপনি গুনাহগার হবেন। এখন যদি আপনি অসুস্থ হন, সে ক্ষেত্রে প্রতিটি অসুস্থতারই সুস্থতা আছে। ডাক্তার যাই বলুক, আপনি অসুস্থ হলে আল্লাহর কাছে সুস্থ হওয়ার জন্য দোয়া করবেন। হজ করার জন্য মনোবল শক্ত রাখবেন।

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD