মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন




হজ পালনে গিয়ে অর্ধশত বাংলাদেশির মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩ ৮:১০ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ৯ জন। মক্কায় মারা গেছেন ৪১ জন, মদিনায় চারজন, মিনায় দুজন ও আরাফায় দুজন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে শনিবার (১ জুলাই) এসব তথ্য জানা গেছে।

যা বলা হয়েছে বুলেটিনে

আজ ১২ জিলহজ। জামারায় পাথর নিক্ষেপের শেষ দিন। সম্মানিত হাজি সাহেবরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করার মাধ্য দিয়ে শেষ করেছেন হজের আনুষ্ঠানিকতা। সম্মানিত হাজি সাহেবরা আজ সূর্যাস্তের পূর্বেই মিনা ত্যাগ করে মক্কায় ফিরে এসেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মরদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববিতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। আর মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

এবার ৩২৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ২২ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD