শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন




ইউক্রেন যুদ্ধের অবসান করুন: রুশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০১ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina
file pic

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এসব কথা বলেছেন।

লাভরভ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটি।

শনিবার ও রোববার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন লাভরভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রিত অতিথি হিসেবে এ সম্মেলনে যোগ দিচ্ছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD