শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন




রোহিঙ্গাদের পেছনে সরকারের ব্যয় ৯৩৭৭ কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৯:৪৪ am
মিয়ানমার বার্মা উখিয়া Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে সরকারের এ পর্যন্ত ৯ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার জাতীয় সংসদে মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর’র যৌথ যাচাইয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি ক্যাম্পে ৯ লাখ ৩৪ হাজার ৭১৯ জন এবং নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে ৩০ হাজার ৭৪৮ জন রোহিঙ্গা বসবাস করছে। এ ছাড়া ২৬ হাজার ১৬৫ জন রোহিঙ্গা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য অপেক্ষমান আছে। সেই হিসাবে মোট ৯ লাখ ৯১ হাজার ৬৩২ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে।

তিনি বলেন, শরণার্থীদের পেছনে সরকারের ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বনজদ্রব্যের ক্ষয়ক্ষতি ও জীব বৈচিত্রের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা বলেও সংসদে জানান প্রতিমন্ত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD