শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন




তৃতীয়বারের মতো ইসরাইলে ব্লিঙ্কেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৪:৫৭ pm
Antony Blinken United States Secretary of State ব্লিনকেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অ্যান্টনি জন ব্লিংকেন ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa us_embassy_logo
file pic

এক মাসও হয়নি হামাস ইসরাইল সংঘাতের। এই অল্প সময়ের মধ্যেই তৃতীয়বারের মতো ইসরাইল সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এর আগে, গেল অক্টোবর মাসেও ইসরাইল, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন ব্লিঙ্কেন। যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরাইলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি।

ব্লিঙ্কেনের সফরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও ইসরাইল সফর করেছেন। তার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থন এবং হামাসের কঠোর সমালোচনা করেন। ইসরাইলকে সহায়তায় এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ইসরাইলের কাছাকাছি এলাকায় মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি শিশু ও ২ হাজারেরও বেশি নারী রয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।এতো হতাহত হওয়ার পরও গাজায় যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD