রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন




বিএনপিকে নিয়ে করা প্রশ্নের জবাবে যা বললেন ম্যাথিউ মিলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৪:০৪ pm
US State Department Spokesperson Matthew Miller Matthew Miller Spokesperson at State Department USA ম্যাথিউ মিলার-usa ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa
file pic

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মঙ্গলবারের ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক মিলারের কাছে প্রশ্ন করেন যে, ‘বিএনপির সহিংসতার পথ বেছে নেয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করছে কিনা?

জবাবে সরাসরি কোনো উত্তর না দিয়ে মিলার আবারও বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, সেটি দেখতে চায়। এটাই যুক্তরাষ্ট্রের নীতি। বিষয়টি এর আগেও বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে।

এরপর প্রশ্নকারী আবার মিলারকে জিজ্ঞেস করেন যে, ‘যুক্তরাষ্ট্র মানবাধিকারকে গুরুত্ব দেয়। এই মানবাধিকারের প্রেক্ষাপটে তিনি কি বাংলাদেশে বিএনপি কর্তৃক সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাবেন?’ এই প্রশ্নেরও জবাব দেননি মিলার। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার আগের জবাবেই এই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে’।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD