শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন




টানেল থেকে ১৭ দিন পর আলোর মুখ দেখলেন শ্রমিকরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৯:২৭ pm
Tunnel Surongo সুড়ঙ্গ যাত্রাপথ হামাস গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা karnaphuli Bangabandhu Sheikh Mujibor Rahman Tunnel কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সুড়ঙ্গ
file pic

ভারতের উত্তরাখণ্ডের টানেল দুর্ঘটনার ১৭ দিন পর শ্রমিকদের ভেতর থেকে উদ্ধার করা শুরু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে অধিকাংশ শ্রমিককে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যে ভেতরে থাকা বাকিদেরও বের করে নিয়ে আসা হবে।

যদিও ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে টানেলের ভেতর থেকে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে।

এর আগে জানানো হয়, মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে একে একে এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। প্রস্তুত রয়েছেন জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তারা টানেল থেকে উদ্ধার করে আনবেন শ্রমিকদের। এরপর প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেবেন উত্তরকাশীর জেলা হাসপাতালে।

টানেল থেকে ওই হাসপাতালে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। জেলা হাসপাতালের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে চপারের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো শ্রমিকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উড়িয়ে নিয়ে গিয়ে হৃষীকেশের এমস হাসপাতালে ভর্তি করানো হবে। সেখানেই চলবে চিকিৎসা।

গত ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা টানেলে আটকে আছেন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD