বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন




চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, দিল নেই: মাহিয়া মাহি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৫:২৭ pm
Mahiya Sharmin Akter Nipa Mahiya Mahi film actress জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহিয়া শারমিন আকতার নিপা mahiya mahi
file pic

প্রচারণার মাঠে নেমে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমালোচনা করে বলেছেন, চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই, দিল নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তানোরের পাঁচন্দর ইউনিয়নের একটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে মাহি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মেহনতি মানুষ। আমরা আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ, মেহনতি মানুষের সঙ্গে সাধারণ জনগণ থাকেন। চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই, দিল নেই। তিনি মানুষকে ভালোবাসতে জানেন না। সে আপনাদের সঙ্গে টং দোকানে বসে চা খেতে পারেন না। কারণ, তার তো অনেক টাকা। তিনি এসি রুমে বসে থাকবেন। আর মানুষকে শাসন করবেন, ভয় দেখাবেন ও শোষণ করবেন।

বক্তব্যের একপর্যায়ে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ উল্লেখ করে বলেন, আমি এখানে এসেছি কেন? কারণ হচ্ছে, আমি এই জমিদারি প্রথার অবসান চাই।

এই স্বাধীন বাংলাদেশে জমিদারি প্রথার কোনো ভাত নেই। এই বাংলাদেশের মানুষ স্বাধীন থাকতে চায়। নিজের খেয়ে, নিজের পরে, নিজের মতো করে বাঁচতে চায়। কাউকে ভয় পেয়ে বাঁচতে চায় না।

সবাইকে নিজের ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মাহি বলেন, চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে। কেন কাঁদবেন? কারণ, তিনি সেদিন বুঝতে পারবেন, তানোর-গোদাগাড়ীর মেহনতি মানুষ, কৃষক-শিক্ষক তাকে ভালোবাসেন না। তিনি শিক্ষককে কান ধরে উঠবস করান। শিক্ষককে মারেন। তিনি এত বড় জমিদার সাহেব হয়ে গেছেন। আমাদের শক্তি বেশি না, জমিদারের শক্তি বেশি? আমরা সবাই যদি একজোট হই, তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে পারব। আমরা ৭ তারিখ এই অন্যায়ের প্রতিবাদ করব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD