বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন




কুলেস্ট হিরোইন-এর তালিকায় বাঁধন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩১ am
Azmeri Haque Badhon actress আজমেরী হক বাঁধন অভিনেত্রী মডেল
file pic

চলচ্চিত্র বিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়ন বছরের ৫ জন ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বুধবার সম্প্রতি গণমাধ্যমটি এ তালিকা প্রকাশ করে।

বাঁধনের ভূয়সী প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় টাবুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়। এ তালিকার প্রথমে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা।

‘জাওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এ তালিকার শীর্ষে রাখা হয়েছে তাকে। আর দ্বিতীয়তে রয়েছেন বাঁধন। যথাক্রমে অন্য ৩ নায়িকা হলেন- কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরিজ), মনা সিং (কালা পানি), ডিম্পল কাপাডিয়া (সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো)।

‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা গত ৫ই অক্টোবর ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD