সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন




হজ নিবন্ধনের সময় বাড়লো ১ ফেব্রুয়ারি পর্যন্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ ৯:৩৫ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, হজ নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনো প্রায় ৭৪ হাজার মানুষ নিবন্ধন করতে পারেনি। তবে হজের চূড়ান্ত নিবন্ধনের জন্য সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে; তারা সুযোগ দিলে সময় বাড়ানো হবে।

গত ১৮ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এখনও আসন ফাঁকা রয়েছে ৭৪ হাজার ৮৩ জন।

গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলেনি।

জানা গেছে, হজ প্যাকেজের অতিরিক্ত মূল্য নির্ধারণ করায় সাধারণ হজযাত্রীদের নাগালের বাইরে চলে গেছে। এ কারণে নিবন্ধনে সাড়া মিলছে না।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য ১ লাখ ৪ হাজার ১৬০ টাকা কমানো হয়েছে, তবুও বর্তমান হজ প্যাকেজের মূল্যকে অনেক বেশি মনে করছেন হজে যেতে আগ্রহীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর (২০২৪ সাল) বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ১৯৮ জন। আর বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন ১ লাখ ১৭ হাজার জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD