মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন




বিশ্ব ইজতেমায় কে, কখন বয়ান করবেন?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:৩৮ pm
World Ijtema Ijtema Islamic congregation Bishwa Ijtema gathering Muslims Tongi বিশ্ব ইজতেমা ইজতিমা তাবলিগ জামাত টঙ্গী তুরাগ নদী ধর্মপ্রাণ মুসলমান বিশ্ব ইজতেমা
file pic

আলমী শূরার বিশ্ব ইজতেমা শুরু হবে আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে। বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম আগামী কাল শুরু হলেও মঙ্গলবার রাত থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন তাবলিগ জামাতের সাথীরা।

ইজতেমা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে ময়দান। অনেকেই অবস্থান নিয়েছেন মাঠের পাশের রাস্তা ও ফুটপাতে। আগত তাবলিগের সাথীদের উদ্দেশ্যে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) থেকে বয়ান করছেন আলমী শূরার প্রসিদ্ধ আলেমরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করেছেন ভারতের মাওলানা আহমদ লাট। এদিন বাদ জোহর বয়ান করেছেন বাংলাদেশের মাওলানা রবিউল হক।

ইজতেমার মূল কার্যক্রমের তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান, তাবলিগের কোন মুরব্বি আলেম কখন বয়ান করবেন এ বিষয়ে ঢাকা পোস্টকে জানিয়েছেন আলমী শূরার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম। তার দেওয়া তথ্যমতে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ান করবেন, বাংলাদেশের মাওলানা ফারুক, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিশ্ব ইজতেমায় বয়ান হবে যেসব ভাষায়

শুক্রবার (২ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। সকাল সকাল ১০টায় তালিমের আমল করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

শনিবার ইজতেমার ময়দানের আলেম, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ানের ব্যবস্থা রয়েছে। এদিন বাদ আসর ইজতেমা মাঠের মূল মঞ্চের পাশে যৌতুকবিহীন গণ বিয়ের আয়োজন করা হবে। ইজতেমার মাঠের গণবিবাহের আয়োজনে ব্যাপক আগ্রহ রয়েছে তাবলিগের সাথীদের।

এর আগে গত বছর আলমী শূরার বিশ্ব ইজতেমায় নগদ দেন মোহরে শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার আগে তাবলিগের মুরব্বিরা ইসলামি নিয়মে বিয়ের বিধান নিয়ে প্রথমে বয়ান করেন। বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খুরমা খেজুর বিতরণ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD