সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন




প্রতি বছর বিশ্বে ক্যানসারে আক্রান্ত চার লাখ শিশু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৩ pm
heart হৃদরোগ বিশ্ব হার্ট দিবস চিকিৎসকরা হার্ট হৃৎপিণ্ড lung cancer Cancer Cancer Treatment Cancer disease body's cells grow uncontrollably spread parts of the body ক্যান্সার চিকিৎসা ক্যান্সারে আক্রান্ত রোগী চিকিৎসা ডাক্তার নার্স রোগ সংক্রমণব্যাধি হার্ট অ্যাটাক ব্রেস্ট ক্যান্সার গলার গলা ক্যান্সার ধূমপান পরিবেশ দূষণ খাবার দূষণ ক্যান্সার ক্যান্সার হাসপাতাল চিকিৎসক স্ক্রিনিং হেলথ কেয়ার lung cancer কার্ডিওভাসকুলার ডিজিজ Heart Disease lung cancer Cancer Cancer Treatment Cancer disease body's cells grow uncontrollably spread parts of the body ক্যান্সার চিকিৎসা ক্যান্সারে আক্রান্ত রোগী চিকিৎসা ডাক্তার নার্স রোগ সংক্রমণব্যাধি হার্ট অ্যাটাক ব্রেস্ট ক্যান্সার গলার গলা ক্যান্সার ধূমপান পরিবেশ দূষণ খাবার দূষণ ক্যান্সার ক্যান্সার হাসপাতাল চিকিৎসক স্ক্রিনিং হেলথ কেয়ার medicine ক্যানসার medicine-ক্যানসার
file pic

প্রতি বছর বিশ্বে অন্তত চার লাখ শিশু ক্যানসারে আক্রান্ত হয়। উন্নত দেশগুলোতে ক্যানসার থেকে রোগীর সুস্থ হওয়ার হার প্রায় ৮০ শতাংশ। বাংলাদেশে এ হার এখনো ৩০ শতাংশ। তবে যথাসময়ে ক্যানসার শনাক্ত করা গেলে এবং উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ রোগী সুস্থ হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ‘বিশ্ব শিশু ক্যানসার দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘যথাসময়ে সঠিক চিকিৎসায় শিশু ক্যানসার নিরাময় সম্ভব’। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিলনায়তনে শিশু হেমাটোলজি বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব, মাত্রাতিরিক্ত চিকিৎসা ব্যয়, স্বাস্থ্যসেবার সুযোগের অভাবসহ নানান কারণে বেশির ভাগ ক্যানসার আক্রান্ত শিশু মারা যায়।

শিশুদের মধ্যে সাধারণত লিউকেমিয়া বা রক্তের ক্যানসার বেশি হয়। ক্যানসার আক্রান্ত শিশুদের মধ্যে এক-তৃতীয়াংশ লিউকেমিয়ায় আক্রান্ত।

বিশিষ্ট শিশু ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ জানান, প্রাপ্তবয়স্কদের মতো একই কারণে শিশুদের ক্যানসার হয় না। প্রধানত বংশক্রমিক বা জেনেটিক্যাল কারণে শিশুদের ক্যানসার হয়ে থাকে। শিশুর দেহে শুরুতেই ক্যানসার শনাক্ত ও সঠিক চিকিৎসা দিতে পারলে পরবর্তী সময়ে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটসহ দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজে শিশু ক্যানসার রোগীদের সুচিকিৎসার পূর্ণ ব্যবস্থা রয়েছে। এখন দেশেই সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশু ক্যানসার রোগীদের আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবা দিচ্ছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD