বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন




৯৬তম অস্কার জিতলেন যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৪:০৩ pm
Oscars Winners Winner Academy Awards Award ceremony একাডেমি অস্কার পুরস্কার
file pic

অস্কারের ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের আয়োজন হয় আমেরিকায়। সেখানে সাতটি পুরস্কার জিতে নেয় ওপেনহাইমার। এদিন অস্কারের অনুষ্ঠান পাঁচ মিনিট দেরিতে শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রেক্ষাগৃহের সামনে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছিলেন একদল বিক্ষোভকারী। সে কারণেই অনুষ্ঠান শুরু হতে সময় লাগে।

এদিকে প্রথম অস্কার পেলেন ক্রিস্টোফার নোলান। ৫৩ বছরের এই ব্রিটিশ চিত্রপরিচালক ওপেনহাইমার ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সেরা ছবি, সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছে ওপেনহাইমার।

ওপেনহাইমার ছবিতে বিজ্ঞানী ওপেনহাইমারের চরিত্রটি করেছেন সিলিয়ান মারফি। তিনিও এই প্রথম অস্কার পেলেন। রবার্ট ডাউনি জুনিয়র সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। এদিকে পুওর থিং ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এমা স্টোন।

দ্য হলডোভার্স ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান জিতে নিয়েছেন দাভিন জয় রানডলফ। জাপানি অ্যানিমেশন ফিল্ম দ্য অ্যান্ড দ্য হিরন বানিয়ে দ্বিতীয়বার অস্কার জিতে নিয়েছেন জাপানি ছবি নির্মাতা মিয়াজাকি।

আর সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার পেয়েছে দ্য জোন অফ ইন্টারেস্ট। নাৎসি সময় ধরে তৈরি এই ছবিতে একটি পরিবারের গল্প বলা হয়েছে। নাৎসি ক্যাম্পের পাশেই যাদের বাড়ি।

এ ছাড়া বেস্ট তথ্যচিত্রের সম্মান পেয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে তৈরি ছবি টুয়েন্টি ডেস ইন মারিউপল। এই প্রথম ইউক্রেনের কোনো ছবি অস্কার পেলো। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD