মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন




অবৈধভারে হজ করলে জেল, জরিমানা: জানালো সৌদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১:৩১ pm
Mount Arafat Mina Muzdalifah City of the Tents City of the Tent Mina মিনা মুজদালিফা মিনা-মুজদালিফা আরাফাত মিনা হজ মিনা তাবুর শহর সৌদি আরব মক্কা শহরের यही मैदान है मिना का जहाँ कुरबानी होती है ज़रूर देखें hajj Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
file pic

আসন্ন হজ মৌসুমে অবৈধভাবে হজ পালনকারীদের ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কেউ হজ পালন করে তাহলে তাকে ছয় মাসের জেল এবং ৫০ হাজার সৌদি রিয়াল (১৪ লাখ টাকা) জরিমানা করা হবে। খবর গালফ নিউজের

নতুন এই পদক্ষেপ অনুযায়ী যেসব প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের কোনো নাগরিক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এক্ষেত্রে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানার কথা বলা হয়েছে।

এছাড়া এসব অবৈধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সৌদি আরবের কোনো বাসিন্দা ধরা পড়লে তাকে নির্বাসনেও পাঠানো হতে পারে এবং আইন অনুযায়ী তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করাও হতে পারে।

দুই শিশুকে বিষ প্রয়োগে হত্যার পর ভবন থেকে লাফিয়ে নিজেকে শেষ করলেন মা
রাফার জন্য মানবিক হলেন বাইডেন, ইসরায়েলকে অস্ত্র না দেওয়া ঘোষণা
এছাড়া আগে যারা এ ধরনের অপরাধের জন্য ধরা পড়েছে, তাদের ক্ষেত্রে আরও কঠোর হুঁশিয়ার দেওয়া হয়েছে। এবার যদি তারা ধরে পড়ে তাহলে তাদের জেল জরিমানাসহ গাড়িও বাজেয়াপ্তের কথা জানানো হয়েছে।

নতুন এই নিয়ম মক্কা ও তার আশপাশসহ রুসাইফাতে অবস্থিত হারামাইন ট্রেন স্টেশন এবং চেক পয়েন্টগুলোতে কঠোরভাবে কার্যকর হবে। আগামী ২ জুন থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে এই আইন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD