সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন




হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪ ৫:৪১ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ মৌসুম চলাকালে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ বিষয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

মক্কায় ২৩ মে হজের মৌসুম শুরু হয়েছে, যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেয়া হয় না বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি ভিজিট ভিসাধারীদের এ সময়ে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। আর তা না মেনে মক্কায় ভ্রমণ করলে সৌদির নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করবে। আশা করা হচ্ছে, এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD