বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন




বিপিএলের মাঝপথে প্রাইজমানি বাড়ালো বিসিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫ ১০:৩৪ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল
file pic

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর মাঝপথে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিসিবি জানায়, এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা, যা আগের ঘোষণা অনুযায়ী ছিল ২ কোটি টাকা।

অন্যদিকে রানার্সআপ দলের জন্য প্রাইজমানি বৃদ্ধি করে বাড়ানো হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। যা আগের ঘোষণায় ছিল ১ কোটি টাকা।

বিপিএলের আগের আসরগুলোতে সেরা চারে থাকা দলগুলো কোনো অর্থ পুরস্কার পেত না। তবে এবার বিসিবি এই নিয়মে পরিবর্তন এনেছে। এবার সুপার ফোরে উঠলেই অর্থ পুরস্কার পাবে দলগুলো।

দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল পাবে ৬০ লাখ টাকা। চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা।

বিসিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। প্রাইজমানি বাড়ানোর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বাড়বে এবং খেলোয়াড়দের জন্য বাড়তি প্রণোদনা সৃষ্টি করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD