বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন




মেয়াদ বাড়লেও বেতন বাড়ছে না বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১১:২৮ am
Kazi Salahuddin Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে কাজী সালাউদ্দিন
file pic

বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ বেড়েছে আগেই। এবার মেয়াদ বাড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীরও।

আরও তিন মাস বাড়িয়ে জুন পর্যন্ত করা হয়েছে তার চুক্তির মেয়াদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর চুক্তি নবায়ন করে আরও তিন মাস বাড়ানো হয়েছে। আমাদের বর্তমান কমিটি নতুন। তাই সাইফুলকে আমরা একটু দেখে নিতে চাই। এজন্য তিন মাস সময় বাড়ানো হলো।’

মোহামেডান ও জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুলের বেতন-ভাতার বিষয়ে তিনি বলেন, ‘এখন তার বেতন বাড়ার সম্ভাবনা কম। বাফুফের আর্থিক অবস্থা ভালো নয়।’(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD