রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন




আল্লাহ তুমি রক্ষাকর্তা

ফিলিস্তিদের জন্য মুশফিক, রিয়াদ, জামালদের প্রার্থনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৫:৪৩ pm
খেলা Mushfiqur Rahim cricketer মুশফিকুর রহিম Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

ফিলিস্তিদের গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে। রকেট হামলার আঘাতে পুরো শহর ধ্বংসস্তূতে পরিণত হয়েছে। শিশু-নারীসহ হাজারো প্রাণ নির্মমভাবে মৃত্যুবরণ করছে। ইসরায়েলের এমন নির্মমতায় বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। রাজধানীসহ বাংলাদেশ বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

ফিলিস্তিনিদের জন্য সাহায্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, আফিফ হোসেন। এছাড়া ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুক পোস্টে প্রার্থনা করেছেন।

ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ, নির্যাতিতদের সাহায্য করুন। আল্লাহ, তুমি তাদের রক্ষাকর্তা। তাদের সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করো।’

মাহমুদউল্লাহ রিয়াদ বিধ্বস্ত গাজার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করো, সাহায্য করো। হে রাহমানুর রাহিম, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করো ও বিজয়ী বানিয়ে দাও, আমিন। হে রব, এটা আর সহ্য করা যাচ্ছে না। তুমি আল-আহাদ, আস-সামাদ। হে আল্লাহ, তাদের প্রতি দয়া করো, রক্ষা করো।’

মেহেদী মিরাজ লিখেছেন, ‘গাজার আকাশ বারুদের গন্ধে ভারী। নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, গাজার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন।’

ফিলিস্তিনের ফুটবলারদের সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেছেন, ‘তোমরা সবসময় আমাদের হৃদয় ও মনজুড়ে থাকবে। তোমাদের শুভদিনের জন্য প্রার্থনা।’ এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী গাজাবাসীর জন্য প্রার্থনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD