বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন




বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ ৫:৫০ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

চলতি মাসে পাকিস্তান পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। গুঞ্জন ছিল তার আগে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। এতদিন গুঞ্জন থাকলেও এবার সেই সফরসূচি চূড়ান্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২ মে) সূচি ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দুটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।

এর আগে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচটি হয়েছিল ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরে, বাকি দুটি ২০২২ সালে আরব আমিরাত সফরে দুবাইয়ে। সেই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান।

ইসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ দলের বিপক্ষে আরেকটি সিরিজ আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। ভালো দলের বিপক্ষে খেলার সুযোগ আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখছি আমরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, আমরা আনন্দিত যে বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির আগে এটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আশা করি, এই সিরিজ বিসিবি ও ইসিবির মধ্যকার সম্পর্ক আরও মজবুত করবে এবং ক্রিকেটপ্রেমীদের উপহার দেবে দারুণ দুটি ম্যাচ।

উল্লেখ্য, বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফলে ১৭ মে’র ম্যাচটি হতে যাচ্ছে ২০২৫ সালের প্রথম টি–টোয়েন্টি ম্যাচ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD